আপডেট: March 3, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য (মাংস, ডিম, দুধ) বিক্রয় কার্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার প্রোল্ট্রি/ডেইরি খামারি ও ব্যবসায়ীদের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় সোমবার (৩রা মার্চ ২০২৫) সকাল ১০টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী। উল্লেখ্য, পুরো রমজান মাসজুড়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

