শিরোনাম
সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আপডেট: October 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। নিহত মুনতাজ হোসেন ছোটবলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে মুনতাজ হোসেন ভারতীয় মহিষ আনার জন্য বাংলাদেশী সীমান্তের ওপারে যান। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন মুনতাজ হোসেন।

রবিবার (৯ই অক্টোবর) সকালে ছোটবলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network