চোরাই গরুবোঝাই ট্রলারসহ আটক ৭

আপডেট: October 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলায় চোরাই গরুবোঝাই ট্রলারসহ সাত চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা।

জানা গেছে, সংঘবদ্ধ একটি গরুচোর চক্রের ১০-১১ সদস্য রাত সাড়ে ৮টার দিকে একটি মাছ ধরা ট্রলারে চারটি গরু ও তিনটি মহিষ নিয়ে ঘোপেরহাট বাজারসংলগ্ন ওই নদীর ঘাটে আসে।

এ সময় ট্রলারের লোকজনের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান। তারা পরিচয় না দিয়ে তীরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এলাকাবাসী ধাওয়া করে চোরচক্রের সাত সদস্যকে ধরে ফেলেন এবং অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার ঘটনাস্থলে পৌঁছে চোরাই গরু ও মহিষসহ ওই সাত চোরকে গ্রেফতার এবং ট্রলারটি জব্দ করেন।নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network