১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বুড়িগঙ্গার সিমসন ঘাট পুনরায় চালুর দাবি মাঝিদের গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার উজিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

ছেলের প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মা

আপডেট: মে ১০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ‘পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নাই’ সেই কথার প্রমাণ মিলল শরীয়তপুরের জাজিরায়। রোববার (১০ মে) বিশ্ব মা দিবসে সন্তানের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করছেন জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার নাসিমা সুলতানা।

এমন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার নাসিমা সুলতানা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার নাসিম জাহান আকাশ (২৭)।প্রায় নয় মাস আগে আকাশের দুটি কিডনিই বিকল হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় পরিবারের কঠিন সংগ্রাম।
চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা আর অনিশ্চয়তার মধ্যে যখন পরিবারের সবাই দিশেহারা, তখন সন্তানের জীবন বাঁচাতে সাহসী সিদ্ধান্ত নেন মা নাসিমা সুলতানা। নিজের শরীরের একটি কিডনি ছেলেকে দিয়ে তাকে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
১০ মে বিশ্ব মা দিবসেই ঢাকায় সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে আকাশের কিডনি প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি পরিচালনা করবেন, দেশ বরেণ্য কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ও ইউরোলজিস্ট ডা. মো. কামরুল ইসলাম।
আকাশের বড় বোন বৃষ্টি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘মা দিবসে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দিচ্ছে আমার মা। নিজের সন্তানের জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন তিনি। পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নেই। সবাই আমার মা ও ভাইয়ের জন্য দোয়া করবেন।’

এদিকে ছেলেকে কিডনি দানের বিষয়টি এলাকায় জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সন্তানের জন্য মায়ের মমতা ও আত্মত্যাগ’ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।সেখানে বলা হয়েছে, মা শব্দটি ছোট হলেও এর গভীরতা ব্যাপক। একজন মা নিজের সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, তার আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকলো শরীয়তপুরের এ ঘটনা। পৃথিবীতে অনেক সম্পর্ক স্বার্থের কাছে হার মানে কিন্তু মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ, নির্মল এবং সীমাহীন। বিশ্ব মা দিবসে এই মায়ের আত্মত্যাগ যেন পুরো সমাজকে আবারও মনে করিয়ে দিল, মায়ের তুলনা কারও সঙ্গেই চলে না। মা শুধু একজন মানুষ নন, মা মানে সন্তানের জন্য নিজের জীবনটাও হাসিমুখে বিলিয়ে দেওয়ার নাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network