শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ছেলের বাবা হলেন আশরাফুল

আপডেট: May 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গত মাসেই মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। শুক্রবার তার ঘর আলো করে এলো পুত্র সন্তান। সামাজিক যোগযোগ মাধ্যমে আশরাফুলে নিজেই এই সুখবর দিয়েছেন।

দেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক মা ও সদ্য ভূমিষ্ঠ সন্তানের ছবি পোস্ট করে ফেইসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। শুক্রবার ৫ টা ১৫ মিনিট, আল্লাহ আমাদের একটি ছেলে সন্তান উপহার দিয়েছেন। এই উপহারের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহর রহমতে অর্চি (স্ত্রী) ও ছেলে দুজনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন… আমাদের নতুন সন্তানের জন্য সবাই দোয়া রাখবেন।’

আশরাফুল ও আনিকা তাসনিম অর্চি দম্পতি ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। আরিবা তাসনিম আশরাফুলের বয়স এখন সাড়ে তিন বছর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network