শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

আপডেট: April 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই। বড় ভাই কেরামত মোল্লা (৩৪) কে হত্যার অভিযোগে ছোট ভাই মোহাম্মদ আলী (২২) কে পিরোজপুর শহর থেকে সকালে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুর সদর উপজেলার মাথাবেড়া উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার পুত্র এরা।

শুক্রবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সেহরি খাওয়ার সময় মোট চাল ও চিকন চালের ভাত রান্না কে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লাকে কুপিয়ে জখম করলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসি নুরুল ইসলাম বাদল আরো  জানান, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেফতার করে এবং এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network