শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জঙ্গিরা অনলাইনে সক্রিয়, আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না : ডিএমপি কমিশনার

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে। তারা রাতে মন্ডপে হামলার পরিকল্পনা করছে।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছি না। জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে। তারা সেলফ রেডিকালাইজড হয়ে (লোন উলফ) হামলায় উদ্বুদ্ধ হয়েছে। অন্যকে উদ্বুদ্ধ করছে।

জঙ্গিরা অনলাইন বিভিন্ন পোস্টে রাতে মন্ডপে হামলার করার কথা বলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যখন পুলিশ ও লোকজন কম থাকে তখন তারা হামলার কথা বলছে। তবে তাদের পোস্ট দেখে কেউ উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। তবে আমরা অ্যালার্ট আছি।

শফিকুল ইসলাম বলেন, আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। এছাড়াও ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে। ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। ছোট মন্দিরগুলোতে পুলিশ সদস্য বেশি থাকবে না, কারণ তারা এক ব্যারাকে অনেকজন থাকে। কেউ করোনা আক্রান্ত হয়ে গেলে অনেক সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি বলেন, প্রতিটি মন্ডপ ও আশপাশ সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং র‍্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। সবার প্রতি আমার অনুরোধ, এই উৎসবে কোনভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করবেন না। আমাদের বর্তমান করোনা সংক্রমণের হার কমে ২ শতাংশ হয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। চীনের উহানের একজন আক্রান্ত ব্যক্তি থেকে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাই আমার অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network