শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

জাহাজ মালিকের সঙ্গে যোগাযোগ করলো সোমালি জলদস্যুরা

আপডেট: March 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করার ৯ দিনের মাথায় প্রথমবারের মতো সোমালিয়ার জলদস্যুদের হয়ে তৃতীয় একটি পক্ষ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

মিজানুল ইসলাম বলেন, জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। এখনো কোনো দাবি জানানো হয়নি বলে জানান তিনি।  তিনি আরও বলেন, দুপুর দুইটার দিকে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে আমরা আলোচনা শুরু করেছি।

জিম্মি করার পর ২৩ নাবিকসহ জাহাজটি বেশ কয়েকবার হাতবদল করা হয়। এখন যারা যোগাযোগ করছে তারাই অপহরণের মূল হোতা বলে দাবি জাহাজটির মালিকপক্ষের।

মিজানুল ইসলাম বলেন, ‘শুরুতে যারা অপহরণ করেছিল তারা ছিল মূলত ভাড়াটে। এখন মূল পক্ষের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে’।গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ জন নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সোমালি জলদস্যুরা। এরপর থেকেই জলদস্যুদের সাথে যোগোযোগ স্থাপনের চেষ্টা করে আসছিল জাহাজটির মালিকপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network