শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জীবননগরে একই রাতে ১১ দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট: May 26, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫শে মে ২০২৪) দিবাগত গভীর রাতে জীবননগর বাজারের চ্যাংখালী রোড ও হাসপাতাল রোড এলাকার ১১ দোকানে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র চ্যাংখালী রোডের সাহারা হার্ডওয়্যার, শরিফ স্টোর, আল্লাহর দান ইলেকট্রনিক্স, পারভেজ হার্ডওয়্যার, তৌফিক হার্ডওয়্যার, তমা ক্লথ স্টোর, জুয়েল ইলেকট্রনিক্স ও সবুজ ইলেকট্রনিক্সে হানা দিয়ে ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

টাকার পাশাপাশি কয়েক দোকান থেকে কিছু দামি পণ্যও চুরি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে তার পরিমাণ ব্যবসায়ীরা সঠিকভাবে জানাতে পারেননি। এছাড়া একই রাতে হাসপাতাল রোড এলাকার ফুড গার্ডেন, সরকার হোমিও হল ও দেলোয়ারের চায়ের দোকানেও চুরির ঘটনা ঘটেছে।

সাহারা হার্ডওয়ারের স্বত্বাধিকারী রাজু আহমেদ বলেন, ‘সংঘবদ্ধ চোরচক্র শনিবার রাতে আমার দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ও এক জোড়া স্বর্ণের বালা চুরি করে নিয়ে গেছে। তবে ধরা পড়ার ভয়ে ক্যাশবাক্সে থাকা মোবাইলটি চোরেরা নিয়ে যায়নি। একই রাতে আমার দোকানসহ আরও ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, জীবননগর বাজারে চুরির বিষয়টি ভুক্তভোগী ব্যবসায়ীরা থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন। থানা পুলিশের একটি দল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জীবননগর বাজারে কোনো বাজার কমিটি নাই। বাজারের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে মার্কেটভিত্তিক নাইট গার্ড রেখেছেন। তারাই রাতে দোকানগুলো পাহারা দেয়। যদিও বাজার এলাকায় টহল দেয় পুলিশ। তবে বাজার বড় হওয়ায় পুলিশের পক্ষে বাজারের সর্বত্র নজরদারিতে রাখা সম্ভব হয় না। বাজার কমিটি গঠন করে বাজারের সব এলাকায় পর্যাপ্ত নাইট গার্ড না দেওয়া পর্যন্ত চুরি ঠেকানো সম্ভব নয়।

এছাড়া শুক্রবার রাতে উথলী বাসস্ট্যান্ড বাজারের নাইট গার্ড রশিদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘উথলী বাসস্ট্যান্ড বাজার পাহারা দেওয়ার কারণে আমি রাতে বাড়িতে থাকতে পারি না। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আমার বাড়িতে চোর প্রবেশ করে নগদ টাকা ও অন্যান্য জিনিস নিয়ে গেছে। চুরির ঘটনায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

সাম্প্রতিক চুরির ঘটনাগুলো এটাই প্রমাণ করে জীবননগর উপজেলায় চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৃদ্ধি পেয়েছে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। অবৈধভাবে মাটি-বালি উত্তোলন এবং তা বহনকারী বিকট শব্দের ট্রাক্টরের বিষয়ে কথা না বলায় ভালো। সবমিলিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। কোরবানির ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থায় না থাকলে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network