শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

জীবননগরে ফেন্সিডিলসহ দুই যুবক আটক

আপডেট: June 26, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে। রবিবার (২৬শে জুন) রাতে উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আদিল (৩৫) জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং সজীব (২২) একই এলাকার সুলতানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই কেরামত আলী, এসআই হাসনাইন সোহান এবং এএসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাত ৯টার দিকে মনোহরপুর গ্রামস্থ আরিফের চায়ের দোকানের সামনে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network