শিরোনাম
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা

জীবননগর সীমান্তে এক কোটি ৩৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

আপডেট: December 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির অভিযানে জব্দকৃত স্বর্ণের বার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ১৯৪.৩২ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। সোমবার (২৩শে ডিসেম্বর ২০২৪) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন চোরাকারবারি গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে এরকম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত গয়েশপুর বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ৬৭/১-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের আশকর মণ্ডলের আমবাগানের মধ্যে অবস্থান করে।

সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে একজন চোরাকারবারি বাইসাইকেলযোগে আমবাগানের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় টহলদল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি বাইসাইকেল ফেলে দৌড়ে বাগানের মধ্যে দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় সর্বমোট ৪টি স্বর্ণের ফ্লাটবার এবং ১টি বাইসাইকেল উদ্ধারপূর্বক তা জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৯৪.৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বার এবং বাইসাইকেলের সর্বমোট সিজার মূল্য এক কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৬২৮ টাকা।

শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network