শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগর সীমান্ত থেকে ফেন্সিডিল ও মদ উদ্ধার

আপডেট: January 19, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে আসামিবিহীন ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫৬ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে সীমান্তের পৃথক দুটি এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রবিবার (১৯শে জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত উথলী বিওপির টহল দল শনিবার রাত সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ৭০/৮-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের ছটাংগা পাড়ার মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

একই ব্যাটালিয়নের অধীনস্ত নতুনপাড়া বিওপির টহল দল শনিবার রাত পৌনে ১০টার দিকে সীমান্ত পিলার ৬৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের রাইতুল্লার আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিবিহীন ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network