শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

জীবাণুনাশক স্প্রে মেশিনের ভেতর ২৫ বোতল ফেনসিডিল, যুবক আটক

আপডেট: April 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ যশোরের চৌগাছায় অভিনবভাবে ফেনসিডিল পাচারের সময় ২৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা বাদেখানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও জনগণকে সচেতন করতে থানার এসআই শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাদেখানপুর গ্রাম এলাকায় দায়িত্বরত ছিলেন। এ সময় বেলা সাড়ে ১২টায় এক যুবককে স্প্রে মেশিন নিয়ে যেতে দেখে পুলিশ সদস্যরা। কিন্তু ওই যুবকের হাঁটাচলা সন্দেহ হলে তাকে থামিয়ে স্প্রে মেশিনটির মুখ খোলা হয়। এ সময় ভিতরে ফেনসেডিল দেখে তাকে আটক করে পুলিশ। আটককৃত যুবক ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে সোহেল হোসেন।

থানার ওসি রিফাত খান রাজীবের নিকট জানতে চাইলে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন সংগঠন অত্র উপজেলায় স্প্রে মেশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটাচ্ছে। এই সুযোগটি কাজে লাগিয়ে স্প্রে মেশিনের ভিতর ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এই অবস্থায় তাকে আটক করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, সীমান্তবর্তী পুড়াপাড়া বাজার এলাকা থেকে সে ফেনসিডিল সংগ্রহ করে। এরপর আইন শৃংখলা বাহিনীর যাতে নজরে না পড়ে সে কারণে রাস্তা ঘুরে গ্রামের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই সুযোগটি তার সফল হয়নি। এই ফেসনিডিলগুলো কোথা থেকে কিনেছে বা কার কাছে নিয়ে যাবে তার তথ্য আমরা পেয়েছি। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network