জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেলেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক

আপডেট: September 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
পুরস্কার গ্রহণ করছেন ওসি আব্দুল খালেক ~ আপডেট নিউজ

পুরস্কার গ্রহণ করছেন ওসি আব্দুল খালেক ~ আপডেট নিউজ 

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক। আগস্ট/২২ মাসের পারফরমেন্স বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার লাভ করলেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সোমবার (১২ই সেপ্টেম্বর) সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওসি আব্দুল খালেকের হাতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআইও-১ (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মারুফ হোসেনসহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।

উল্লেখ্য, জীবননগর থানার ওসি আব্দুল খালেক থানা এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সকল অফিসারদের একত্রে কাজ করার জন্য উৎসাহ প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, বাড়ীওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ, জঙ্গিবাদ, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম গতিশীল রাখাসহ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেলেন। পুরস্কার পাওয়ায় পর তিনি থানার সকল অফিসার-ফোর্সদেরকে পুরস্কারটি উৎসর্গ করেন। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network