শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

জেলের জালে ধরা পড়লো ২০ কেজির কোরাল

আপডেট: December 7, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বড় ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে বড় ফেনী নদীর মুছাপুর মোহনায় নেয়ামত উল্যাহর জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য কেজি ১১শ টাকা দরে ক্রয় করেন আবদুল মান্নান। তিনি প্রতি কেজি মাছ এক হাজার দুইশ টাকা দাম হাঁকছেন। ফেনীর সোনাগাজী পৌর শহরের মাছ বাজারে বিক্রির জন্য মাছটি নেয়া হলে উৎসুক জনতা দেখার জন্য ভিড় জমান।

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান জানান, মাছটি নেয়ামত উল্যাহর জালে ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য ক্রয় করে সোনাগাজী বাজারে নিলে কয়েকজন ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জামান। প্রতি কেজি মাছ এক হাজার দুইশ টাকা হলে বিক্রি করবেন বলে জানান।সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় জেলেরা উপকৃত হচ্ছেন। ফলে নদী ও সাগরে টানা ও বসানো জালে এখন বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। সামনে আরও বড় বড় মাছ ধরা পড়বে বলে আশা করছি।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network