শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন

ঝালকাঠিতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

আপডেট: February 26, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রমজান হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভারানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত শনিবার রাতে দক্ষিণ রানাপাশা গ্রামের বাড়িতে খাবার খেয়ে ছেলে রমজান হাওলাদারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন বাবা খলিলুর রহমান। মধ্যরাতে ঘুমন্ত বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় রমজান। পরের দিন রোববার সকালে খলিলুর রহমানকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ভারানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের হস্তান্তর করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network