ঝালকাঠিতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট: April 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে বান্ধাঘাট নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় মো. আবু তালুকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।সোমবার (১৫ এপ্রিল) সকাল ৬ টার দিকে ঢাকা থেকে আসা বাসটি বান্ধাঘাটা বাজার সংলগ্ন সড়কে স্থানীয় ব্যবসায়ী মো. আবু তালুকদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। তিনি বান্ধাঘাটা বাজারে মুদি ও মনোহারি ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী জানান, নিজ বাড়ি থেকে বান্ধাঘাটা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে রওনা হলে ঢাকা থেকে ছেড়ে আসা আমুয়াগামী যাত্রীবাহী বাসটি পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই আবু তালুকদার নিহত হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে দেয় এতে ৩/৪ ঘণ্টা ধরে শতাধিক যানবাহন আটকা পড়ে।কাঠালিয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘ কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসি টিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network