শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ঝালকাঠিতে ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনে অটোরিকশা বিতরণ

আপডেট: December 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ঝালকাঠিতে অটোরিকশা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর চত্বরে পাঁচটি পরিবারের হাতে এ অটোরিকশা তুলে দেওয়া হয়।সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ আয়োজন করে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়।

পরিবারগুলোর মাঝে অটোরিকশা তুলে দেন প্রধান অতিথি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক আল মামুন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন।প্রত্যেক পরিবারকে ৭০ হাজার টাকা মূল্যের একটি করে অটোরিকশার পাশাপাশি খাবার ও কম্বলও দেওয়া হয়। যা তাদের দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network