শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ঝালকাঠিতে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানকে বের করে দিলেন শাহীন

আপডেট: March 3, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহীন হাওলাদার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠির মুনসুর আলীর ছেলে। ভুক্তভোগী রাবিয়া আক্তার সুমি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সুলতান হোসেন মুন্সির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে শাহীন হাওলাদারে সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুমির। বিয়ের এক বছর পর থেকেই যৌতুক দাবিসহ খুঁটিনাটি বিষয়ে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করত শাহিন। বিদেশে যাবার জন্য স্ত্রীর কাছে তিন লাখ টাকা দাবি করে শাহীন। টাকা না পেয়ে স্ত্রী, সন্তানকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন তিনি।

অভিযোগ করে রাবিয়া আক্তার সুমী বলেন, একজন স্বামীর কর্তব্য তার স্ত্রী-সন্তানকে ভালো রাখা। তাদের পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করা। তবে তিনি এগুলো না করে বাইরে-বাইরে থাকেন। আমার দুই ছেলের ভরণপোষণ ও পড়ালেখার খরচ দেয় না। সবসময় খারাপ ব্যবহার করে। আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সংসারে থাকতে চাই।

স্থানীয় ইউপি সদস্য মো. তসলিম হোসেন বলেন, এর আগেও শাহীন তার স্ত্রীকে নির্যাতন করেছে। আমরা সালিশি করে মীমাংসা করে দিয়েছি। এরপরও স্ত্রী ও সন্তানদের নির্যাতন করছেন তিনি।এ বিষয়ে অভিযুক্ত শাহীন হাওলাদার বলেন, সুমিকে ডিভোর্স দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে চাই না। যা বলার আদালতে বলব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network