শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ঝালকাঠিতে লাইসেন্স না থাকায় তিন ইটভাটা বন্ধ

আপডেট: March 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে একযোগে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় তিনটি অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে আরো কয়েকটি ইটভাটাকে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মহিন উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, লাইসেন্স না থাকায় সদর উপজেলার আব্দুল করিম ব্রিকস্, এআরএস ইটভাটা ও এমএনবি ব্রিকস্ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আব্দুল করিম ব্রিকসকে এক লাখ, এআরএস ইটভাটাকে ৫০ হাজার ও এমএনবি ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে অনুজা মণ্ডল বলেন, সারাদেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিতে হাইকোর্টের নির্দেশ রয়েছে। তারই ধারাবাহিকতায় ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network