আপডেট: April 30, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ফেন্সিডিলসহ গোলাম রসুল (৪৪) নামের এক যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার (৩০শে এপ্রিল ২০২৫) দুপুরে ঝিনাইদহের হাটগোপালপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম রসুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারে পৌঁছালে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে বাসটিতে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এসময় ১৬ বোতল ফেন্সিডিলসহ গোলাম রসুল নামে বাসের এক যাত্রীকে আটক করা হয়।
আটক গোলাম রসুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।

