শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

ঝুপড়ি ঘরে মুয়াজ্জিন আবুল হাসানের মানবেতর জীবন

আপডেট: October 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনার পাইকগাছায় ঝুপড়ি ঘরে মানবেতর অসহায় জীবনযাপন করছেন মুয়াজ্জিন আবুল হাসান। তিনি উপজেলার আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন।
উপজেলার সিলেমানপুর গ্রামের কান্তা মিস্ত্রির ছেলে আবুল হাসান। পিতা কান্তা মিস্ত্রি পানি উন্নয়ন বোর্ডের গেট খালাসির চাকরি করতেন। পিতার মৃত্যুর পর তার পেনশনের ওয়ারিশ অংশের প্রাপ্ত সামান্য টাকা দিয়ে বসবাস করার জন্য ২ শতক জমি ক্রয় করেন। কিন্তু অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পেরে সেখানে ছোট একটি ঝুপড়ি ঘর বানিয়ে স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে মানবেতর ও অসহায় জীবনযাপন করছেন।

মাটির দেয়াল, পলিথিন ও সুপারির পাতা দিয়ে তৈরি ওই ঘর। রোদ, বৃষ্টি ও কুয়াশা থেকে রক্ষা পেতে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে।

মুয়াজ্জিন আবুল হাসান জানান, আমার যে সীমিত আয় তা দিয়ে কোনো মতে লবণ-ভাত খেয়ে দিনাতিপাত করছি।স্থানীয় মহিলা ইউপি সদস্য রাজিয়া জানান, মুয়াজ্জিন হাসান খুবই অভাব-অনটনের মধ্য দিয়ে সংসার চালান।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি তবে জায়গা আছে ঘর নাই- এ ধরনের কোনো অর্থ আসলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network