১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ,প্রথম সাফল্য দিলেন আবু জায়েদ

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। ম্যাচে টস জিতেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি হতে পারে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফেরানোর টনিক। নিজেদের সর্বশেষ ৬ টেস্টের মধ্যে ৫টিতেই ইনিংস পরাজয় দেখতে হয়েছে টাইগারদের।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি জিততে পারলে সেই খারাপ সময় কাটিয়ে ওঠার একটা পথ খুঁজে পাবে টাইগাররা। ঘরের মাঠে এই টেস্টে ফেবারিট ধরা হচ্ছে মুমিনুল হকের দলকেই।

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে রীতিমত চেপে ধরেছেন বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহী আর এবাদত হোসেন। তাদের পেস আক্রমণ সামলাতে হাঁসফাঁস করছেন সফরকারি দলের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে আর কেভিন কাসুজা।

টস হেরে বোলিংয়ে নামা টাইগাররা প্রথম ৪ ওভারই পেয়েছে মেডেন। প্রথম ওভারে বোলিং করেন এবাদত হোসেন, রান দেননি। আবু জায়েদ রাহীর পরের ওভার থেকেও কোনো রান নিতে পারেননি জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা।

তৃতীয় ওভারে এসে আবারও মেডেন দেন এবাদত, চতুর্থ ওভারেও লাইন লেহ্ন নিয়ন্ত্রণে রেখে বোলিং চালিয়ে যান রাহী। ফলে প্রথম চার ওভারে রানশূন্যই থেকে যায় জিম্বাবুয়ে।

এবাদতের করা পঞ্চম ওভারে রানের খাতা খুলে জিম্বাবুয়ে। তবে সেটাও ব্যাট থেকে নয়, ওয়াইড থেকে। ওভারের দ্বিতীয় বলটি অফস্ট্যাম্পের অনেক বাইরে দিয়েছিলেন এবাদত, আম্পায়ার দুই হাত প্রসারিত করে ওয়াইডের সিগন্যাল দেন।

ইনিংসের ষষ্ঠ ওভারে এসে আরেকটি মেডেন দিয়েছেন আবু জায়েদ রাহী। অর্থাৎ ৬ ওভার শেষে জিম্বাবুয়ের রান এখন বিনা উইকেটে ১।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network