শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে একই ঘরে স্বামী-স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: June 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।  ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছ স্বামী-স্ত্রী। তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।

উপজেলার লেহেম্বা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম জানান চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়িতে শয়ন ঘরে সড়ের সাথে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় তাদের লাশ এলাকাবাসি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত বিপুল (২৫) চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া এলাকার মৃত সিট কুমারের ছেলে।

মৃত পারুল (২২) (বাবার বাড়ি) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

কেন ঘটেছে! কিভাবে ঘটেছে এর কারণ এখনো জানা যায়নি বলে জানায় ইউপি চেয়ারম্যান।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network