১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ঢাকার সদরঘাটে সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ নৌ পাঠাগার উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক: ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় নৌ পাঠাগারের যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, এমিভি সোহাগ লঞ্চের মালিক সৈয়দ সোহাগ হোসেন এবং স্বভূমি (স্বেচ্ছাসেবী সংস্থা) এর চেয়ারম্যান এইচএম মোশাররফ হোসেন।

এমভি প্রিন্স সোহাগ লঞ্চে বাংলাদেশে প্রথম নৌ পাঠাগারটি প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবী সংস্থা স্বভূমি।

এমভি প্রিন্স সোহাগ লঞ্চের মালিক সৈয়দ সোহাগ হোসেন এসময় বলেন, যাত্রীদের সেবার জন্য যে কোন ভালো কাজের সাথে তিনি এবং তাদের লঞ্চ কাজ করে যাবেন। দেশে শতশত লঞ্চ থাকার পরেও বাংলাদেশে প্রথম নৌ পাঠাগারটি প্রতিষ্ঠায় তার লঞ্চকে নির্ধারণ নেওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

নৌ পাঠাগারটি উদ্বোধনী অনুষ্ঠানে অনন্যের মধ্যে গর্বের বাকেরগঞ্জের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক রাকিব খান, পরিবেশ বিষয়ক সমন্বয়ক রাজিব শিকদার, প্রকাশনা বিষয়ক সমন্বয়ক বাকি বিল্লা এবং স্বভূমি’র পরিচালনা বোর্ডের সদস্য ফয়েজ উদ্দিন বেলাল, কামাল হোসেন, হিরোন আল হেলাল ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় গর্বের বাকেরগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন বলেন, এই নৌ পাঠাগারটি থেকে যাত্রীরা যাত্রাপথে বই নিয়ে পড়তে পারবেন এবং পড়া শেষে নির্দিষ্ট স্থানে বইটি যত্নসহকারে রেখে যাবেন। তিনি আরও বলেন, দেশের দক্ষিণ অঞ্চলে যাতায়াতকারি সকল লঞ্চে আমরা নৌ পাঠাগার করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network