শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

ঢাকায় আক্রান্ত সাড়ে ৭ লাখ- এমন তথ্যই দেননি ড. ক্লিমেন্স

আপডেট: June 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: ঢাকায় নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে সাত লাখ—দি ইকোনমিস্টকে এমন তথ্য দেওয়ার কথা নাকচ করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) নির্বাহী পরিচালক ড. জন ডি ক্লিমেন্স।

আন্তর্জাতিক সাময়িকী দি ইকোনমিস্টে একটি প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে ঢাকায় সাড়ে সাত লাখ মানুষ আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশিত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় তিনি এক ব্যাখ্যায় ওই তথ্য নাকচ করেন। তিনি বলেন, আইসিডিডিআরবি,র কর্মীদের আক্রান্ত হওয়ার হার থেকে ঢাকা শহরে আক্রান্তের হার হিসাব করা অযৌক্তিক।

ড. ক্লিমেন্স বলেন, এ পর্যন্ত আইসিডিডিআর,বির মহাখালী ক্যাম্পাসের প্রায় দুই হাজার কর্মীর মধ্যে ৪ থেকে ৫ শতাংশ করোনা সংক্রমিত হয়েছেন। কিন্তু আইসিডিডিআর,বির ৪ থেকে ৫ শতাংশ কর্মী আক্রান্ত হওয়ার অর্থ ঢাকার ৪ থেকে ৫ শতাংশ ‘কমিউনিটি ট্রান্সমিশন’ নয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network