শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

আপডেট: July 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাই‌লের মহাসড়‌কে ২০ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের কব‌লে প‌ড়ে‌ছে প‌রিবহনগু‌লো। বঙ্গবন্ধু সেতুর ওপর ও সড়‌কে দুর্ঘটনা, রা‌তে টোল আদায় বন্ধ এবং ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে অ‌তি‌রিক্ত প‌রিবহ‌নের চাপের কার‌ণে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।

শুক্রবার (৮ জুলাই) ভোররাত থেকে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। এ‌তে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে রসুলপুর পর্যন্ত ২২ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ ছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে সেতু প‌শ্চিম গোল চত্বর পর্যন্ত গা‌ড়ি থে‌মে থে‌মে চলাচল কর‌ছে। ফ‌লে ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। ঈ‌দে বা‌ড়ি ফিরতে তা‌দের দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network