শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

তজুম‌দ্দিনে ইউপি নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪০

আপডেট: April 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলায় ইউপি নির্বাচন‌কে কে‌ন্দ্র ক‌রে দুই প্রার্থীর সমর্থক‌দের সংঘ‌র্ষে ৪০ জন আহত হ‌য়ে‌ছেন। তা‌দের উদ্ধার ক‌রে ভোলা সদর ও ব‌রিশাল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রা হয়েছে।

শ‌নিবার (৩ এ‌প্রিল) বি‌কেল থে‌কে রাত পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।স্থানীয়রা জানান, তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের ১নং ওয়া‌র্ডের ইউপি নির্বাচ‌নের পোস্টার ছেঁড়া‌কে কে‌ন্দ্র ক‌রে ইউপি সদস‌্য প্রার্থী মো. হুমায়ুন ক‌বির গাইন ও মো. মিজান পোদ্দারের সমর্থক‌দের ম‌ধ্যে সংঘর্ষ বাঁ‌ধে। এতে ‌মিজান পোদ্দা‌রের সমর্থনকারীরা ক‌বির গাইনের বা‌ড়ি‌তে ঢু‌কে ৬-৭টি ঘর‌ ও ২টি মোটরসাই‌কেল ভাঙচুর ও লুটপাট ক‌রে।

jagonews24

এ সময় হুমাইয়ুন ক‌বির গাইনরা বাঁধা দি‌তে গে‌লে হামলার ঘটনায় তা‌দের ৩০ জন ও মিজান পোদ্দার গ্রু‌পের ১০ জন আহত হয়।

তজুম‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউর হক জানান, এ ঘটনায় মিজান পোদ্দারের পক্ষ থে‌কে ২৪ জন‌কে আসামি ক‌রে এক‌টি মামলা হ‌য়ে‌ছে। একজন আটক র‌য়ে‌ছে। ত‌বে হুমায়ুন ক‌বির গাইন প‌ক্ষের কেউ এখনও অভি‌যোগ ক‌রে‌নি। আমা‌দের তদন্ত চল‌ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network