তালতলীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপডেট: June 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার তালতলীতে ৫৫০ পিস ইয়াবাসহ ফরিদা বেগম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। এ সময় ফরিদার স্বামী পালিয়ে যায়।

মঙ্গলবার (২৭ জুন) ভোর রাতে উপজেলার টিএন্ডটি রোডের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত ফরিদা বেগম উপজেলার কলাবাগান এলাকার মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদ এর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সদরের টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদা বেগমকে আটক করা হয়। এসময় স্বামী রাজু পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায়। আটক আসামি ও তার স্বামী পেশাদার মাদক ব্যবসায়ী।

আটককৃত ফরিদা বেগম ও তার স্বামী রাজু বেশ কিছুদিন ধরে তালতলী উপজেলার আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে পুলিশ জানায়।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ফরিদা বেগমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় অভিযান টের পেয়ে আগেই তার স্বামী পালিয়ে যায়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটককৃত ফরিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network