তালতলীতে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট: November 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেস সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কড়াইবাড়িয়া বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোখলেস সরদার কড়াইবাড়িয়া ইউনিয়নের কড়াইবাড়িয়া গ্রামের এমতাজ উদ্দীন সরদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, কড়াইবাড়িয়া বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে একটি শিশু প্রজাতির গাছের ওপরে উঠে কৃষক মোকলেস ডাল কাটছিলেন।

এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে মোকলেসের শরীর স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই মারা যান। এ ঘটনায় মোখলেস সরদারের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network