আপডেট: January 1, 2024
ফাইল ফটো!
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় তানিয় আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সওদাগারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত তানিয় আক্তার ঐ এলাকার মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, তানিয় আক্তার তার ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন। গত এক মাস ধরে স্বামী মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের সঙ্গে তার দেশে আসা ও টাকা-পয়সা নিয়ে ঝগড়া চলছিল তানিয়ার। এর জেরে সোমবার ভোরে তানিয়া নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।
সকালে তানিয়ার ছেলে তাকে ডাক দেয়। কোনো শব্দ না পেয়ে ঘরে গিয়ে মায়ের ঝুলন্ত লাশ দেখে পাশের বাড়ির লোকজন ডাক দেয় সে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
তালতলী থানার ওসি মো. শহিদুল ইসলাম খান জানান, ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে

