তালতলীতে বাড়ির উঠানে গাঁজা চাষ!

আপডেট: March 23, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় চারটি গাঁজা গাছসহ মধু ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২২ মার্চ) রাতে তালতলীর ঠংপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মধু ফকির একই এলাকার আ. রশিদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠংপাড়ার মাদক ব্যবসায়ী মধুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির উঠানে রোপণ করা চারটি গাঁজা গাছসহ মধু ফকিরকে আটক করা হয়।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।এ বিষয়ে তালতলী থানায় মধু ফকিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network