শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

তালতলীতে মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা

আপডেট: March 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা সংবাদদাতা: বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানজিলা আক্তার মুক্তা (১৭) নামের এক কলেজছাত্রী।

রোববার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মুক্তা ওই এলাকার খলিলুর রহমানের মেয়ে ও তালতলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্রী তানজিলা আক্তার মুক্তা ও তার ছোট বোন খাইরুন নেছার (৭) সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে ছোট বোন খাইরুন নেছা তার মাকে বিচার দেয়। মুক্তাকে তার মা একটি লাটি দিয়ে আঘাত করেন। এ জন্য মায়ের সঙ্গে অভিমান করে মুক্তা ঘরের আড়া সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, মৃত তানজিলার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network