১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

তৃতীয় দিনের খেলা শেষে ৩০ রানের লিড পেল বাংলাদেশ

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা:: বৃষ্টির কারণে দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনের খেলা বেলা ১২টায় গড়ালেও দুপুর আড়াইটার দিকে আলোক স্বল্পতায় তা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা। এরপর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেছেন। তবে খেলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট আলো না থাকায় বিকাল ৪টা ১৫ মিনিটে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা। দিন শেষে ৩০ রানের লিড পেল বাংলাদেশ।

এর আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ৩৮ রান তুলতেই তারা হারিয়ে ফেলেছে ২ উইকেট। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান ও অধিনায়ক শান্ত ফিরেন ১৫ রানে। এরপরই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় মিরপুর টেস্ট। বাংলাদেশ লিড নিয়েছে ৩০ রানে।

উইকেটে রয়েছেন দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান ১৬ রানে ও মুমিনুল হক ০ রানে। নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল ও টিম সাউদি একটি করে উইকেট তুলে নিয়েছে।
এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা ঠিকঠাক মতো হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। আর তৃতীয় দিনের খেলা শুরু হয় দুপুর ১২টায়। বৃষ্টির পর খেলতে নেমে ৮ রানের লিড নিয়েই অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৭২ রান। কিউইদের ইনিংস থামে ১৮০ রানে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network