দর্শনায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: November 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

জব্দকৃত আলামতসহ পুলিশের মাঝে আটককৃত যুবক মাসুদুর রহমান ওরফে রানা » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে। শনিবার (১২ই নভেম্বর) সকাল সাড়ে ৬টার সময় দর্শনা-হিজলগাড়ী সড়কের দক্ষিণ চাঁদপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মো. মাসুদুর রহমান ওরফে রানা (২৭) দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝপাড়ার মো. ফজল ইসলামের ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, দর্শনা থানার একদল চৌকস অফিসার-ফোর্সকে সাথে নিয়ে শনিবার সকালে দর্শনা-হিজলগাড়ী সড়কের দক্ষিণ চাঁদপুর গ্রামের কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলসহ পুলিশের হাতে আটক হয় মো. মাসুদুর রহমান ওরফে রানা। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

ওসি আরও জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের নির্দেশে দর্শনা থানাধীন এলাকাসমূহকে মাদকমুক্ত করতে দর্শনা থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। আপনারা মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে দর্শনা থানা পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের নাম ও পরিচয় গোপন রাখা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network