দর্শনায় ইয়াবাসহ এক নারী আটক

আপডেট: June 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডলি খাতুন (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরশহরের মোবারকপাড়া রেলকলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ডলি খাতুন একই এলাকার মৃত কুদ্দুসের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ৮টার দিকে মোবারকপাড়া রেলকলোনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডলি খাতুনকে তার বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ৫০০ টাকা ও ৩টি মোবাইল ফোন।

দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ডলি খাতুনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network