দর্শনায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

আপডেট: May 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আহসান হাবিব মিন্টু (৩০) নামের এক যুবককে আটক করেছে। মঙ্গলবার রাতে দর্শনা থানার রামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আহসান হাবিব মিন্টু রামনগর গ্রামের মাঝপাড়ার জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রামনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ওই গ্রামের একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে আহসান হাবিব মিন্টু নামের একজনকে আটক করা হয়৷ এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১ কেজি গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network