শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

দর্শনায় ভারতীয় ব্ল্যাক হান্ট মদ ও ফেন্সিডিলসহ দুই যুবক আটক

আপডেট: December 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮৩ বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট মদ ও ৩৬ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক আটক হয়েছেন। সোমবার (২রা ডিসেম্বর ২০২৪) সকালে দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- দর্শনা হঠাৎপাড়ার আব্দুল মালেকের ছেলে জুবায়ের (৩০) এবং আনোয়ারপুর হঠাৎপাড়ার খোরশেদ আলমের ছেলে শিপন ইসলাম (২১)।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী দর্শনা থানার হঠাৎপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ৮৩ বোতল ভারতীয় ব্ল্যাক হান্ট মদ ও ৩৬ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান পরিচালনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ১২ জন স্টাফ এবং ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network