দর্শনায় ৪২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: June 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করে ৪২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার (১৯শে জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিরাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুহুল আমিন (৩০) দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের বাগানপাড়ার মৃত কাউসার মোল্লার ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন্ত বিশ্বাস এসআই তারিফুজ্জামান এবং এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা থানাধীন জিরাট গ্রামের একটি মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে রুহুল আমিনকে আটক করেন। এ সময় আটককৃত রুহুল আমিন জিরাট গ্রামের আব্দুল কাদেরের বেগুন ক্ষেতের পাশে একটি ভুট্টার খড়ির গাদার মধ্য থেকে নিজ হাতে ৪২০ বোতল ফেন্সিডিল বের করে নিয়ে আসেন। উদ্ধারকৃত ফেন্সিডিলসমূহ জব্দপূর্বক জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network