শিরোনাম

দাখিল পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

আপডেট: August 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

অনলাইন ডেস্ক:: ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে বা সরাসরি পরীক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।জানা গেছে, চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ২৪ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে।

পঞ্চম সপ্তাহে ২০২১ সালের দাখিলের সাধারণ, মুজাব্বিদ, মুজাব্বিদ মাহির ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কুরআন মাজিদ ও তাজবিদ,হাদিস শরিফ, ইসলামের ইতিহাস, তাজভিদ নসর ও নজম, তাজবিদ, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।অধিদপ্তর বলছে, ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট সরাসরি বা অনলাইনে জমা দিতে হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network