দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী

আপডেট: April 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: খুলনা, মোংলা ও পটুয়াখালিতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খুলনা কমান্ডের উদ্যোগে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌ ঘাঁটি বানৌজা তিতুমীর, সোলাম, মোংলা ও শের-ই-বাংলা হতে খুলনা, বাগেরহাট, ঝালকাঠি ও পটুয়াখালি জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় ৬০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

পাশাপাশি বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছে নৌবাহিনী।আইএসপিআর আরও জানায়, পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ইফতার বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network