শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

দুই বছর পর ক্রাইস্টচার্চে সেই মসজিদে বাংলাদেশের ক্রিকেটাররা

আপডেট: March 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

দুই বছর আগের ১৫ মার্চ দিনটি ছিল শুক্রবার। বাংলাদেশে তখনও সকালের আলো ফোটেনি। কিন্তু নিউজিল্যান্ডে সকাল পেরিয়ে তখন দুপুর। পূর্ণাঙ্গ সফরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা বেরিয়েছিলেন জুমআর নামাজ পড়তে। কিন্তু সেদিন আর নামাজ পড়া হয়নি মুশফিকুর রহীম, তামিম ইকবালদের। ফিরতে হয়েছিল আতঙ্ক নিয়ে!

২০১৯ সালের ১৫ মার্চ জুমআর নামাজ আদায় করতে না পারলেও, সেই একই মসজিদে প্রায় দুই বছর পর আজ (৫ মার্চ) জুমআর নামাজ পড়লেন মুশফিকরা। তবে এখনও ভুলতে পারেননি সেদিনের সেই ভয়াবহ দুঃস্মৃতি। যেদিন অল্পের জন্য প্রাণে বেচে ফিরতে পেরেছিলেন টাইগার ক্রিকেটাররা।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চলতি সফরের আগে সবশেষ ২০১৮-১৯ সালে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও তিন টেস্ট খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সফরটি শেষ করতে পারেনি টাইগাররা।

সেবার ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই টেস্ট খেলার পর, তৃতীয় টেস্টের ঠিক আগে অল্পের জন্য ক্রাইস্টচার্চ মসজিদ আল নূরে হওয়া সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পায় ক্রিকেটাররা। সেই সফরে তৃতীয় টেস্ট আর হয়নি। জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছিল বাংলাদেশ দল। ক্রিকেটারদের প্রায় সবাই জানিয়েছিলেন, খুব কাছ থেকে সেই হামলার ঘটনা দেখে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

আর দশ দিন পর পূর্ণ হবে সেই সফরের দুই বছর। এর আগে আবার নিউজিল্যান্ডে গিয়ে সেই একই মসজিদে গেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই মসজিদের সামনে ছবি আপলোড করেছেন দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

ছবির সঙ্গে জুড়ে দেয়া তার ক্যাপশনে স্পষ্ট, এখনও ভুলতে পারেননি দুই বছর আগেই সেই ঘটনা। কান্নার ইমোজি দিয়ে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। এটাই সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network