শিরোনাম
মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ১ কোটি ৪০ লাখ স্বেচ্ছাসেবী: ইরানি প্রেসিডেন্ট

আপডেট: April 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বড় একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করতে ১ কোটি ৪০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছেন। প্রেসিডেন্ট নিজেও এই তালিকায় রয়েছেন বলে দাবি করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এই তথ্য জানান। হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই মন্তব্য করলেন তিনি।

পেজেশকিয়ান তার পোস্টে লিখেছেন, ‘১ কোটি ৪০ লাখের বেশি ইরানি নাগরিক এই অভিযানে নিজেদের জীবন উৎসর্গ করার প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও ইরানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত ছিলাম, আছি ও থাকব।’

ইরানি সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যানুযায়ী, জীবন উৎসর্গ করতে ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের যে সংখ্যা আগে জানানো হয়েছিল, বর্তমান সংখ্যাটি তার দ্বিগুণ। যুদ্ধের ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ক্ষুদে বার্তা (এসএমএস) ও সংবাদমাধ্যমের সাহায্যে স্বেচ্ছাসেবক সংগ্রহ করে আসছে।

সূত্র: এপি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network