শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট: January 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস।বুধবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমে এসেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায়, সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। তবে এই ঠান্ডার কারণে কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও ছিল না তেমন যাত্রীর চাপ। তবে রাতে ঘন কুয়াশা থাকলেও সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। কিন্তু হিম বাতাসের কারণে রোদের প্রখরতা অনুভূত হচ্ছে না। এছাড়া শীতার্ত, অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে সরকারি-বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ করা হলে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। খুব প্রয়োজন না হলে মানুষ সকালে ঘরের বাইরে বের হচ্ছেন না। অপেক্ষা করছেন রোদ ওঠার। অনেকে আবার জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল ইসলাম বলেন, বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network