দেশের সাড়ে ৬ কোটি মানুষ দরিদ্রতায় ভুগছে

আপডেট: June 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দারিদ্র্য নিরূপণের নতুন এক সূচকে দেশের সাড়ে ছয় কোটি মানুষ দরিদ্র বলে এক জরিপে উঠে এসেছে। বহুমাত্রিক দারিদ্র্যের সূচকে (এমপিআই) দেশে এ পরিমাণ দরিদ্র রয়েছে বলে সরকারি সংস্থা পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ও পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ৩৬ দশমিক ১ শতাংশ মানুষ বহুমাত্রিক দরিদ্র্যের শিকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশে ২০২১ সালে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৩ লাখে। এ হিসাবে বহুমাত্রিক দারিদ্র্যের সংখ্যা ৬ কোটি ৫১ লাখে।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হবে। জিইডির সদস্য (সিনিয়র) সচিব ড. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন তথা দারিদ্র্যের ধারণাগত পরিবর্তন হয়েছে। শুধু প্রবৃদ্ধিনির্ভর উন্নয়ন হলেই চলবে না। বৈষম্য কমিয়ে এনে সাম্যের ভিত্তিতে উন্নয়ন করতে হলে জীবনযাত্রার অনেক কিছুই বিবেচনায় নিতে হবে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আগামীতে দারিদ্র্য ও বৈষম্য কমাতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network