আপডেট: January 9, 2021
আপডেট নিউজ ডেস্ক:: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৯২ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

