১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জন শনাক্ত, বেড়ে ১৬৪

আপডেট: এপ্রিল ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে। এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা  দাঁড়ালো ১৭ জন।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ হাজার ৬৯৭ জন। আর এই ভাইরাস শনাক্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জনের শরীরে।

এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন।

ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।

স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network