আপডেট: July 4, 2020
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৪টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি।অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৭০ হাজার ৭২১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

