শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬, মোট মৃত্যু ১৬২১ জন

আপডেট: June 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মহামারীতে সর্বমোট মৃতের সংখ্যা এখন এক হাজার ৬২১ জন।বৃহস্পতিবার বিকালে কোভিড-১৯ ভাইরাস নিয়ে সর্বশেষ হালনাগাদ তথ্য জানাতে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য জানিয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। তাদের নিয়ে দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২১৫ দেশ ও অঞ্চলের মধ্যে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী বেড়েছে। এমন দেশের তালিকায় বাংলাদেশ আবার দশম স্থানে উঠে এসেছে।

দেশে করোনা শনাক্ত বাড়ার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই সুস্থ হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত প্রায় অর্ধ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করে ডা. নাসিমা বলেন, শিশুকে টিকা দিতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসুন। টিকা প্রদানের কর্মসূচি ইতোমধ্যে সম্প্রসারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই টিকাদান কার্যক্রম চলছে। সময়মতো শিশুর টিকা দিন, সুস্থতা নিশ্চিত করুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network