১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

দ্বিতীয় কন্যার বাবা হলেন সাকিব

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে বসেই দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাছেন তিনি। এ মহামারির মধ্যেই সাকিবের জন্য আসলো এক সুসংবাদ। দ্বিতীয় কন্যার বাবা হলেন দেশসেরা এ অলরাউন্ডার।
এক বিশ্বস্ত সূত্রে জানা যায়,শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সাকিবের স্ত্রী শিশিরের কোল আলো করে পৃথিবীতে এসেছে তাদের দ্বিতীয় কন্যা সন্তান।

আগে গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেইজে মেয়ে আলাইনার একটি ছবি দিয়ে ক্যাপশনে সাকিব লিখেন, ‘Big sisterhood’ যেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের পোশাক হাতে চোখ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন সাকিব কন্যা আলাইনা। পোশাকে লেখা আছে WelCome HOme.

যার ভাবার্থ দাঁড়ায় বড় বোন হতে যাচ্ছে আলাইনা ২০১২ সালের ১২ই ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। এরপর ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলোকিত করে প্রথম কন্যা আলাইনা।

শিশির যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় সাকিবের যাতায়াত সেখানেই বেশি। তাই যুক্তরাষ্ট্রেই জন্ম নিলো সাকিবের দ্বিতীয় কন্যা।

জানা গেছে, মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network